শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
নিজস্ব ব্র্যান্ডের গাড়ি উৎপাদন করবে বাংলাদেশ

নিজস্ব ব্র্যান্ডের গাড়ি উৎপাদন করবে বাংলাদেশ

মুজিব বর্ষ উপলক্ষ্যে নিজস্ব ব্র্যান্ডের গাড়ি উৎপাদন করবে বাংলাদেশ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রগতির মাধ্যমে যত দ্রুত সম্ভব এ প্রকল্প বাস্তবায়ন করতে চায় সরকার। এক্ষেত্রে কারিগরি ও প্রশিক্ষণ সহযোগিতা দেবে জাপান। সোমবার (৩১ আগস্ট) জাপানী রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠক শেষে এ কথা জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

শিল্পমন্ত্রী বলেন, প্রয়োজনীয় কিছু এক্সেসরিজ আমদানি করা হবে, তবে চেষ্টা থাকবে যেন বেশিরভাগ পার্টসই দেশে তৈরি করা যায়।

গাড়ি নির্মাণ শিল্পের বিনিয়োগ সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে হবে নাকি পুরোটাই সরকারি উদ্যোগে হবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান শিল্পমন্ত্রী।

নতুন গাড়ির রেজিস্ট্রেশন ফি কমানোসহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন জাপানি রাষ্ট্রদূত।

এসব বিষয় বিবেচনায় নেয়ার আশ্বাস দিয়ে শিল্পমন্ত্রী বলেন, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি ১০ হাজার টাকার মধ্যে আনার ব্যাপারে আলোচনা চলছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers