সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
‘আল-আকসা মসজিদে ইহুদিদের ঢুকতে দেওয়ার অধিকার আরব আমিরাতের নেই’

‘আল-আকসা মসজিদে ইহুদিদের ঢুকতে দেওয়ার অধিকার আরব আমিরাতের নেই’

মুসলমানদের প্রথম কিবলা খ্যাত গুরুত্বপূর্ণ মসজিদ আল-আকসার খতিব শায়খ আকরামা সাবরি সতর্ক করে দিয়ে বলেছেন, এই মসজিদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংযুক্ত আরব আমিরাতের নেই।

আল-আকসা মসজিদে ইহুদিবাদীদের পবিত্র গ্রন্থ তালমুদ পড়ার অনুষ্ঠান করতে অনুমতি দেওয়ার ব্যাপারে ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের সমঝোতা হয়েছে বলে খবর প্রকাশিত হওয়ার পর তিনি এ সতর্কবাণী উচ্চারণ করলেন। পার্স টুডের খবরে এ কথা জানানো হয়েছে।

শায়খ সাবরি গতকাল সোমবার এক বক্তব্যে বলেন, ‘মসজিদুল আকসার একবিন্দু পরিমাণ মাটির ব্যাপারে ছাড় দেওয়ার অধিকার কোনো মুসলমানের নেই। কাজেই এই মসজিদে বিধর্মীদের তাদের ধর্মীয় অনুষ্ঠান করতে অনুমতি দেওয়ার যে খবর প্রকাশিত হয়েছে, তা বাস্তবায়নযোগ্য নয়।’

একটি ইসরায়েলি সংস্থা সম্প্রতি দাবি করেছে, সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্প্রতি যে সমঝোতায় পৌঁছেছে, তাতে ইহুদিদের মসজিদুল আকসা কমপ্লেক্সে শান্তিপূর্ণভাবে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। ওই সমঝোতায় বলা হয়েছে, মুসলমানরা শুধু এই কমপ্লেক্সের ভেতর অবস্থিত আল-আকসা নামক ছোট একটি স্থাপনায় নামাজ আদায় করতে পারবেন।

সংযুক্ত আরব আমিরাত গত ১৩ আগস্ট ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যস্থতা করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers