শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
শিশুপুত্রকে বাঁচাতে নদীতে ঝাঁপ, ভেসে উঠল পুলিশ সদস্যের লা

শিশুপুত্রকে বাঁচাতে নদীতে ঝাঁপ, ভেসে উঠল পুলিশ সদস্যের লা

নড়াইলের লোহাগড়া উপজেলার সীমান্তবর্তী কালনাঘাটে নৌ ভ্রমণে এসে মধুমতি নদীতে পড়ে যাওয়া ছয় মাসের শিশুপুত্রকে উদ্ধারে নদীতে ঝাঁপ দেয়া পুলিশ সদস্য (কনস্টেবল) আবু মুসা রেজওয়ানের (২৮) মরদেহ পাওয়া গেছে।নিখোঁজের দুইদিন পর রোববার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে মহিষাপাড়াঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

তবে মুসার শিশুপুত্রকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। নিহত মুসার বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার চাঁচই গ্রামে। তিনি ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটিতে বাড়িতে আসেন।মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, পুলিশ সদস্য মুসার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় কালনাঘাটে সপরিবারে ট্রলারে নৌ ভ্রমণে আসেন পুলিশ সদস্য মুসা। তাদের বহনকারী ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা লেগে কোল থেকে তার শিশুপুত্র মধুমতি নদীতে পড়ে যায়। সন্তানকে উদ্ধার করতে মুহূর্তেই নদীতে ঝাঁপ দেন মুসা। একপর্যায়ে মুসাও নিখোঁজ হন। শনিবার (২৯ আগস্ট) ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর সদস্যরা নিখোঁজ মুসা ও তার শিশুপুত্রের সন্ধানে দিনভর উদ্ধার অভিযান চালিয়েও তীব্র স্রোতের কারণে ব্যর্থ হন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers