শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
উপ-নির্বাচনে যাচ্ছে বিএনপি

উপ-নির্বাচনে যাচ্ছে বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় সংসদের শূন্য হওয়া ৫টি আসনের উপ-নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ শনিবার দলের স্থায়ী কমিটির এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখনো দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এ ব্যাপারে আগামীকাল রোববার ঘোষণা আসতে পারে বলে মনে করা হচ্ছে।

দলীয় সূত্র বলছে, স্থায়ী কমিটির ওই বৈঠকের পর দলের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। যেখানে পাবনা-৪ আসনে আগামীকাল থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু হবে বলে জানানো হয়। এর মাধ্যমেই স্পষ্ট হয় যে, উপ-নির্বাচনে যাচ্ছে বিএনপি।

জানা গেছে, এদিন বৈঠকে আগামী ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সাংগঠনিক কার্যক্রম,৫টি আসনের উপ-নির্বাচন, দলীয় প্রধান খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং তার উন্নত চিকিৎসাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের (স্থায়ী কমিটি) এ ভার্চুয়াল বৈঠক শনিবার বিকেল সোয়া ৫টায় শুরু হয়। এতে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

স্ব স্ব বাসা থেকে বৈঠকে যুক্ত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ড.আব্দুল মঈন খান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহামুদ টুকু ও বেগম সেলিমা রহমান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers