শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
মোকছেদপুরে স্কুল পড়ুয়া ছাত্রী আত্মহত্যায়, সৎ মা কর্তৃক হত্যার অভিযোগ উঠেছে

মোকছেদপুরে স্কুল পড়ুয়া ছাত্রী আত্মহত্যায়, সৎ মা কর্তৃক হত্যার অভিযোগ উঠেছে

বাদশা আলম/ সাকিব, (ফকিরহাট) প্রতিনিধিঃ 

গোপালগঞ্জ জেলার মোকছেদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মিলন মুন্সির দ্বিতীয় স্ত্রী সুরভী আক্তার কর্তৃক প্রথম স্ত্রীর স্কুল পড়ুয়া ছাত্রী মিম আক্তার (১১) কে রোববার তারিখ ২৩/০৮/২০২০ ইং বেলা আনুমানিক ১১টার সময় বাড়ীতে কেই না থাকায় মিমকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ বিষয়ে স্থানীয় ও মিমের নানা আলী আকবর ও মামা আরমান শেখ এ প্রতিনিধিকে বলেন, আমার নাতনি মিমকে তার সৎ মা প্রাই সময় মানসিক ও শারিরিক নির্যাতন করে আসছিল। গত ২৩/০৮/২০ ইং তারিখ রোববার আমার নাতি মেহেদী হাসান মোবাইল ফোনে আমাকে জানায় মিম মারা গেছে। কিভাবে মারা গেছে জানতে চাইলে সে বলে আমিতো ঢাকায় মিম আত্মহত্যা করেছে। পরে তার সংঙ্গে এ বিষয়ে কথা হয় ও অনেকে জানায় মিমের সৎ মা তাকে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। আমরা সেখানে গিয়ে দেখি মিমের লাশ মোকছেদপুর থানা পুলিশ প্রশাসন নিয়ে গেছে। আমরা থানাতে যেতে চাইলে সুরভী আক্তারের কিছু লোকজন আমাদের বাধা দেয় ও বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেয়। এঅবস্থায় আমি ও আমার পরিবারের সদস্যরা এক পর্যায় পালিয়ে আসি। এ বিষয়ে মোকছেদপুর থানার ওসি তদন্ত বলেন, মিমের মৃত্যু নিয়ে বিভিন্ন দিক থেকে বিভিন্ন কথা শোনা যাচ্ছে মিমের লাশ ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত আত্মহত্যা না হত্যা কিছু বলা যাচ্ছে না। তারপরও তদন্ত করে মূল ঘটনার উদঘাটন করবেন বলে জানিয়েছেন ওসি তদন্ত খন্দকার মোঃ আমিনুর রহমান। এ নিয়ে মোকছেদপুর থানায় একটি অপমৃত্যু মমালা হয়েছে।যার নং ৩৫ তাং২৩/০৮/২০২০ইং। মিমের আত্মহত্যা না হত্যার বিষয়ে তার পিতা মিলন বলেন ময়নাতদন্তের রিপোর্টে যা হয় তারপর থানা প্রশাসন সেই মোতাবেক আইনি ব্যবস্থা নিবেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers