শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বর্ষাকালে শরীরে দাদ ও ছত্রাকজনিত সমস্যা? জেনে নিন সমাধান

বর্ষাকালে শরীরে দাদ ও ছত্রাকজনিত সমস্যা? জেনে নিন সমাধান

বৃষ্টি নামলে বাড়ে ছত্রাকজনিত রোগের প্রাদুর্ভাব। নখের কোণে সমস্যা থেকে চর্মরোগ, সবকিছুর পেছনে অনেক সময় থাকে ছত্রাক।

জেনে নিন সমাধান- 

অ্যাথলেট ফুট:

এটি একটি ছত্রাকজনিত রোগ। এই রোগ হলে সাধারণত পায়ের পাতা কিংবা দুই আঙুলের মাঝখানে চুলকানি বা জ্বালা অনুভূত হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই সমস্যার ক্ষেত্রে পা সাবান দিয়ে ধুয়ে শুকিয়ে নিতে হবে। অ্যান্টি ফাংগাল ওষুধ প্রয়োগ করতে হবে এবং খোলা জুতা পরতে হবে।

দাদ:

চামড়ার উপর গোল চাকার মতো লালচে ক্ষতস্থান সৃষ্টি হয় এই রোগে। ক্ষতস্থানে চুলকানি হয়। ঘাড়, পায়ের পাতা, বগলে এই ধরনের ক্ষত হতে পারে। সেক্ষেত্রে পরিষ্কার জামাকাপড় পরতে হবে। ক্ষতস্থানে কাটাছেঁড়া করা যাবে না। অ্যান্টি ফাংগাল ক্রিম লাগাতে হবে।

এগজিমা:

ত্বকে জ্বালা, ত্বক ফেটে যাওয়া, চুলকানি এগুলো এগজিমার লক্ষণ। এই ক্ষেত্রে নারিকেল তেল লাগালে আরাম পেতে পারেন। এছাড়া সব সময় সুতির কাপড় পরার দিকেও খেয়াল রাখতে হবে।

টিনিয়া ক্যাপিটিস:

এই রোগে মাথার ত্বকে দাদ হয়। তবে এই ছত্রাকজনিত রোগের ফলে ক্ষত স্থান দেখা যেতে পারে ভ্রু, দাড়িতেও। এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিকে সংস্পর্শের মাধ্যমে ছড়ায় এই রোগ। এমনকি তোয়ালে চিরুনি, টুপি, বালিশের মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে। অ্যান্টি ফাংগাল শ্যাম্পু এক্ষেত্রে কার্যকরী হতে পারে।

সূত্র- জিনিউজ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers