শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
কাজীপুরে নদীতীর রক্ষা বাঁধের ৫০ মিটার যমুনায় বিলীন

কাজীপুরে নদীতীর রক্ষা বাঁধের ৫০ মিটার যমুনায় বিলীন

সিরাজগঞ্জের কাজীপুরে ঢেকুরিয়া পয়েন্টে নদীতীর রক্ষা বাঁধের ৫০ মিটার ধসে যমুনা নদীতে বিলীন হয়ে গেছে। এতে হুমকির মুখে পড়েছে আশপাশের অর্ধশতাধিক ঘরবাড়ি এবং ফসলি জমি। ধস ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বালুর বস্তা ফেলছে।

আজ শনিবার ভোররাত থেকে এই ধস শুরু হয়ে এ পর্যন্ত ৫০ মিটার বাঁধ নদীগর্ভে চলে গেছে। ভাঙন আতঙ্কে স্থানীয়রা ঘরবাড়ি, আসবাপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছে। যমুনা নদীতে প্রচণ্ড ঘূর্ণাবর্তের সৃষ্টি হওয়ায় আকস্মিক এই ধ্বস নেমেছে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে।

স্থানীয়রা জানায়, ভোররাত থেকে ব্যাপক ভাঙন শুরু হয়। কয়েক মিনিটের মধ্যে আজগর আলীর একটি ঘর ও একটি টিউবওয়েল নদীতে দেবে যায়। এতে স্থানীয়দের মধ্যে ভাঙন আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভাঙনের হাত থেকে রক্ষা পেতে অনেকে বাড়িঘর, আসবাবপত্র অন্যত্র সরিয়ে নেয়। তীর রক্ষা বাঁধের পুরোনো ওয়াপদা বাঁধসংলগ্ন স্থানে এই ধস দেখা দেওয়ায় ব্যাপক ঝুঁকিতে রয়েছে ঐতিহ্যবাহী ঢেকুরিয়া হাট, কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং আশপাশের অর্ধশতাধিক পরিবার।

পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে যমুনায় ঘূর্ণাবর্ত বেড়ে সেখানে ৫০ মিটার অংশ ধসে গেছে। ভাঙন রোধে বালুর বস্তা ফেলা হচ্ছে।

কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দীক জানান, ভাঙনে কমলা বেওয়া নামের এক বিধবার ঘরবাড়ি নদীগর্ভে চলে গেছে। তাঁকে আপাতত শুকনো খাবার দেওয়া হয়েছে। আগামীতে তাঁকে পুনর্বাসন করা হবে। চার-পাঁচটি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। পাউবোর লোকজন বৃষ্টির মধ্যে সকাল থেকে জিওব্যাগে বালু ফেলছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers