সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
করোনা ভাইরাস: বাংলাদেশে এইচএসসি পরীক্ষা নিয়ে কী ভাবছে কর্তৃপক্ষ?

করোনা ভাইরাস: বাংলাদেশে এইচএসসি পরীক্ষা নিয়ে কী ভাবছে কর্তৃপক্ষ?

চুলকাঠি ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশে সব ধরণের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার কারণে নির্ধারিত সময়ে এবছরের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় এবং কর্তৃপক্ষ এখনও পরীক্ষার সময়সূচী ঘোষণা না করায় উদ্বেগের মধ্যে রয়েছেন পরীক্ষার্থীরা।

বাংলাদেশে সাধারণত এপ্রিল-মে মাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়, এরপর সেপ্টেম্বর থেকে শুরু হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম। তবে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে শিক্ষা কার্যক্রম স্থগিত হয়ে যাওয়ায় এইচএসসি পরীক্ষা হওয়া এবং পরীক্ষার পর শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার বিষয়টি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

কবে নাগাদ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে সেসম্পর্কে নির্দিষ্ট করে কিছু না বললেও সরকার বলছে, করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে জনস্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলে পরীক্ষা নেয়ার মত সিদ্ধান্ত সরকার নেবে না।

তবে কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা বললেও পরীক্ষায় অংশগ্রহণ করাটা কতটা নিরাপদ হবে, পরীক্ষার্থী ও অভিভাবকদের অনেকেই তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন।

পরীক্ষার্থী ও অভিভাবকদের মিশ্র প্রতিক্রিয়া

এইচএসসি পরীক্ষার্থী সালমান রাফিদ ঢাকার আরমানিটোলার বাসিন্দা। করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর কর্তৃপক্ষ এইচএসসি পরীক্ষা আয়োজনের কথা বললেও কর্তৃপক্ষের আশ্বাসে খুব একটা নিশ্চিন্ত হতে পারছেন না তিনি।

সালমান রাফিদ বলেন, “বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতির আসল চিত্রটা কেমন, তা নিয়েই তো সন্দেহের শেষ নেই। সরকারের বিরুদ্ধে তো সেই প্রথম থেকেই তথ্য গোপন করার অভিযোগ আছে। দায়িত্বশীলরা বারবার কথা পাল্টেছেন। এরপর যখন বলবে যে পরিস্থিতি পরীক্ষা দেয়ার জন্য নিরাপদ, তখন সেটাই বা বিশ্বাস করবো কীভাবে?”

ময়মনসিংহের পরীক্ষার্থী সামিহার অভিভাবক রুবি আক্তারেরও শঙ্কাও একই ধরণের।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers