শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ইউপি ও পৌর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন

ইউপি ও পৌর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন (ইসি) সারাদেশের চার হাজারেরও বেশি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও আড়াই শতাধিক পৌরসভার উপনির্বাচন ও সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এ বছরের ডিসেম্বর ও নতুন বছরের মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

এছাড়া অক্টোবর থেকে বিভিন্ন কারণে শূন্য হওয়া আসনের পৌরসভার নির্বাচন শুরু হবে। এজন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পৌরসভার তথ্য চেয়েছে ইসি।

সারাদেশে সাড়ে ৪ হাজারের বেশি ইউনিয়ন পরিষদ আছে। এর মধ্যে ৫০০-এর মতো মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে আসছে ডিসেম্বরের মধ্যে সেগুলোতে ভোট হবে। বাকি ৪ হাজারের মতো নির্বাচন নতুন বছরের মার্চ থেকে এপ্রিলের মধ্যে কয়েক ধাপে অনুষ্ঠিত হবে।

২০১৫ সালের ডিসেম্বরে সবশেষ পৌরসভার সাধারণ নির্বাচনটি হয়েছিল। নির্ধারিত সময়ের ৪০ থেকে ৪৫ দিন হাতে রেখে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে ইসিকে।

এ বিষয়ে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী আসছে অক্টোবর মাস থেকে স্থানীয় সরকারের নির্বাচন শুরু করা হবে। আর নভেম্বর থেকে জাতীয় সংসদের শূন্য আসনগুলোর নির্বাচন শুরু করা হবে। এসব নির্বাচনের জন্য আর সময়ক্ষেপণ করা হবে না। আর চট্টগ্রাম সিটির প্রশাসকের মেয়াদ শেষ হওয়ার পরপরই নির্বাচিত নতুন মেয়র দায়িত্ব নিতে পারেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers