শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
স্বামীর অতিরিক্ত ভালোবাসায় অতিষ্ঠ স্ত্রী চাইলেন বিচ্ছেদ

স্বামীর অতিরিক্ত ভালোবাসায় অতিষ্ঠ স্ত্রী চাইলেন বিচ্ছেদ

চুলকাঠি ডেস্ক : কথায় আছে-অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। তবে এটা যে ভালোবাসার ক্ষেত্রেও প্রযোজ্য তা প্রমাণ করলেন ভারতের এক নারী। তার সবকিছুই স্বামী মুখ বুজে সহ্য করেন বলে চটেছেন। এখন স্বামীকে ডিভোর্স দিতে চান তিনি।

ভারতের উত্তর প্রদেশের এই নারীর অভিযোগ, অতিরিক্ত ভালোবাসায় তার দমবন্ধ হয়ে যাচ্ছে। আর তাই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। কিন্তু আদালত তার আবেদন খারিজ করে দিয়েছেন। তারপরও নাছোড়বান্দা ওই নারী। এখন পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছেন তিনি।

ভারতীয় একটি সংবাদমাধ্যম বলছে, উত্তর প্রদেশের সম্বল জেলার ওই নারীর বিয়ে হয়েছে দেড় বছর আগে। এর মধ্যেই বিচ্ছেদ চাচ্ছেন তিনি। মামলার আরজিতে তিনি বলেছেন, স্বামীর অতিরিক্ত ভালোবাসা এবং ভালো মানুষির ঠ্যালায় তিনি বিরক্ত। তাই বিচ্ছেদ চান।

তবে শরিয়াহ আদালত তার পিটিশন খারিজ করে দিয়েছেন। আদালত বলেছেন, তিনি অবুঝের মতো আচরণ করছেন। তারপরও হাল ছাড়তে রাজি নন তিনি। হাজির হয়েছেন পঞ্চায়েতের দরবারে। তবে পঞ্চায়েতের তরফেও জানানো হয়েছে, এমন উদ্ভট সমস্যা সমাধান করতে তারাও অপারগ।তবে নাছোড়বান্দা ওই নারী ঠিক করে নিয়েছেন স্বামীকে ডিভোর্স দিয়েই ছাড়বেন। এ বিষয়ে তার ভাষ্য, ‘উনি আমায় অতিরিক্ত ভালোবাসেন। কখনো ঝগড়া করেন না। আমি ভুল করলেও সবসময় হাসিমুখে ক্ষমা করে দেন। আমি এমন জীবন চাই না। মাঝে মাঝে তর্ক-বিতর্ক করতে চাই। এই অতিরিক্ত ভালোবাসায় দমবন্ধ লাগে আমার। তাই বিচ্ছেদ চেয়েছি।’

আর মহিলার স্বামী বলছেন, তিনি সবসময় স্ত্রীকে খুশি রাখতে চান। তাই এমন ব্যবহার করেন তিনি। শরিয়া আদালত যাতে তার স্ত্রীর পিটিশন খারিজ করে দেন সেজন্য আবেদন জানিয়েছেন ওই ব্যক্তি। অন্যদিকে পঞ্চায়েতের তরফেও স্বামী-স্ত্রীকে বলা হয়েছে, তারা যেন নিজেদের মধ্যে ব্যাপারটা মিটিয়ে নেন। কিন্তু ওই মহিলা কিছুতেই বিষয়টি মিটিয়ে নিতে রাজি নন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers