শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
রাজধানীতে সরকারবিরোধী লিফলেট বিরতণকালে আল্লাহর দলের ২ সদস্য গ্রেফতার

রাজধানীতে সরকারবিরোধী লিফলেট বিরতণকালে আল্লাহর দলের ২ সদস্য গ্রেফতার

রাজধানী চকবাজার থানা এলাকা হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২২ আগস্ট) র‌্যাব-১০ এর একটি দল চকবাজার থানাধীন হরনাথ ঘোষ রোডস্থ অ্যাপেক্স মোড়ের উত্তরে সনি র‌্যাংগস ইলেকট্রনিক্স শো রুমের সামনে সরকার বিরোধী লিফলেট বিরতণকালে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন, হানিফ হোসেন (৩১) ও জামাল বেপারী (৩০)।

তাদের নিকট হতে শেখ হাসিনার সরকার-শয়তানের সরকার, এ দেশে নারী নেতৃত্ব মানি না, মানব না। মতিন মেহেদীর নেতৃত্বে কোরআনের আলোকে আল্লাহর সরকার প্রতিষ্ঠায় মুক্তির একমাত্র পথ লেখাসহ আরও অন্যান্য লেখা সম্বলিত ১১৪ লিফলেট জব্দ করা হয়।

র‌্যাব-১০ জানিয়েছে জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করে যে, তারা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জমায়েত হয়ে রাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, গণতন্ত্রমনা জনসাধারণের কাছে বিভিন্ন প্রকার লিফলেট বিতরণের মাধ্যমে নাশকতা সৃষ্টির উদ্যোগ, জননিরাপত্তা বিঘ্ন করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে বিরুপ ধারণা সৃষ্টির চেষ্টা করছিল।

তারা এ সংগঠনের প্রধান বা কর্ণধার মতিন মেহেদী ওরফে মতিনুল ইসলাম ওরফে মতিনুল হক মণ্ডলের মতাদর্শের অনুসারী। মতিন মেহেদীর বাড়ি গাইবান্ধা বলে জানায়। তাদের বিরুদ্ধে চকবাজার থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers