শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ফেসবুক জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক: গবেষণা

ফেসবুক জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক: গবেষণা

সময়ের ব্যবধানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। বিশ্বে প্রায় ২শ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন। তবে এর সমালোচনাও কম নেই।

ফেসবুকের বিরুদ্ধে সবচেয়ে বড় সমালোচনা হয় তথ্য চুরি ও ভুল তথ্য ছড়ানো নিয়ে। এসব কারণে ফেসবুককে জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক বলে একটি গবেষনায় এতথ্য উঠেছে এসেছে।

বিবিসি জানায়, করোনাকালে ফেসবুকে মানুষের পোস্ট নিয়ে একটি গবেষণা চালায় যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন আভাজ।

গবেষণায় দেখা গেছে, গত এক বছরে মানুষ ফেসবুকে ৩৮০ কোটি বার ভুল তথ্য দেখেছে। এটি চরমে পৌঁছে কভিড-১৯ মহামারির সবচেয়ে সংকটজনক সময়ে। যার কারণে জনস্বাস্থ্যের জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে ফেসবুক।

চিকিৎসকরা হুঁশিয়ারি দিচ্ছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে করোনার ভ্যাকসিন সম্পর্কে যেসব অপপ্রচার চালানো হচ্ছে তার ফলে এ ভাইরাসের ভ্যাকসিনের সন্ধান পাওয়া যাবে, তখন হয়তো অনেক মানুষ এই ভ্যাকসিন নিতে চাইবে না।

তবে ফেসবুক কর্তৃপক্ষ বলছে, তারা যেসব পদক্ষেপ নিয়েছে, তা এই প্রতিবেদনে প্রতিফলিত হয়নি। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলছে, ‘অপপ্রচার রুখতে আভাজের এই লক্ষ্যের সঙ্গে আমরাও এক মত। কিন্তু গত এপ্রিল হতে জুন পর্যন্ত আমরা কভিড-১৯ এর ব্যাপারে ভুল তথ্য সম্বলিত ৯ কোটি ৮০ লাখ পোস্টের বিরুদ্ধে সতর্কবাণী দিয়েছি এবং ৭০ লাখ পোস্ট সরিয়ে নিয়েছি।

বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির ‘ফ্যাক্ট চেকার্স’ বা তথ্য যাচাইকারীদের নেটওয়ার্কের মাধ্যমে এটা করা হয়েছে বলেও ফেসবুক দাবি করে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers