শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
মোংলা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত, পণ্য ওঠানামা বন্ধ

মোংলা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত, পণ্য ওঠানামা বন্ধ

সোবহান হোসাইন  : বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে আজ মঙ্গলবার (১৮ আগস্ট) মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রয়েছে। সোমবার দিবাগত রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত আজ মঙ্গলবারও অব্যাহত রয়েছে।

রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত সকালেও অব্যাহত থাকায় মোংলা বন্দরে অবস্থানরত সার ও ক্লিংকারসহ বিভিন্ন পণ্যবাহী ১৫টি বিদেশি বাণিজ্যিক জাহাজের মালামাল ওঠানামার কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করে জানান, টানা বৃষ্টিপাতে মোংলা বন্দরের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এরমধ্যে যখন বৃষ্টি কমছে তখন কাজ শুরু হচ্ছে, আবার যখন বাড়ছে তখন বন্ধ থাকছে। তবে স্বাভাবিক রয়েছে বন্দর জেটির অভ্যন্তরের কার্যক্রম।

এদিকে বৃষ্টির পানিতে মোংলা পৌর শহর ও শহরতলীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া এখানকার বেশ কিছু সংখ্যক চিংড়ি ঘের তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা এজেডএম তৌহিদুজ্জামান বলেন, ‘সকাল থেকে বিভিন্ন এলাকায় খোঁজখবর নিয়ে তালিকা নির্ণয় করা হচ্ছে। টানা বৃষ্টিপাতে এখানকার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর, রিকশা-ভ্যান চালকেরা।’ টানা বৃষ্টিপাত মঙ্গলবার দিনভর অব্যাহত থাকবে বলে জানিয়েছে মোংলা আবহাওয়া অফিস।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers