শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
তিন ক্যাটাগরিতে শ্রেণিবিন্যাস, যে শ্রেণিতে যে জেলা

তিন ক্যাটাগরিতে শ্রেণিবিন্যাস, যে শ্রেণিতে যে জেলা

চুলকাঠি ডেস্ক : দেশের জেলাগুলোর নতুন শ্রেণি বিভাগ বা ক্যাটাগরি হালনাগাদ করেছে সরকার। এ,বি এবং সি এ তিন ক্যাটাগরিতে দেশের ৬৪ জেলাকে ভাগ করা হয়েছে।

৬৪ জেলার হালনাগাদ শ্রেণি বিভাগ করে গত ৬ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ পরিপত্র জারি করে। এতে অবস্থানগত কারণে বেশি গুরুত্ববহ জেলাকে ‘বিশেষ ক্যাটাগরি’র অন্তর্ভুক্ত করা হয়।

পরিপত্রে আট বা এর বেশি উপজেলা থাকা জেলাকে ‘এ’, পাঁচ থেকে সাতটি উপজেলা থাকা জেলাকে ‘বি’ এবং পাঁচটির কম উপজেলা থাকা জেলাকে ‘সি’ শ্রেণির উপজেলার মর্যাদা দেয়া হয়েছে।

হালনাগাদের পর ‘বিশেষ ক্যাটাগরি’র ছয়টি জেলা, ২৬টি ‘এ’ ও ২৬টি ‘বি’ এবং ছয়টি ‘সি’ শ্রেণির জেলা রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, আগে জেলার শ্রেণি এক জায়গায় ছিল না, পরিপত্রের মাধ্যমে সেগুলোকে একত্রিত করা হয়েছে। নতুন নতুন উপজেলা সৃষ্টি হওয়ায় কোনো কোনো জেলার ক্যাটাগরি পরিবর্তন হয়েছে।

ঢাকা বিভাগ

এ বিভাগে ঢাকা ও গাজীপুর জেলাকে বিশেষ ক্যাটাগরিতে রাখা হয়েছে। এ দুই জেলায় পাঁচটি করে উপজেলা রয়েছে। এছাড়া কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও ফরিদপুর ‘এ’ শ্রেণিতে পড়েছে।

মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ ও রাজবাড়ী ‘বি’ শ্রেণিতে রয়েছে। মাদারীপুর ‘সি’ শ্রেণিতে পড়েছে।

চট্টগ্রাম বিভাগ

এ বিভাগের চট্টগ্রাম জেলা রয়েছে বিশেষ ক্যাটাগরিতে। কুমিল্লা, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজার ‘এ’ শ্রেণির জেলা। বান্দরবান, ফেনী ও লক্ষ্মীপুর রয়েছে ‘বি’ শ্রেণিতে।

রাজশাহী বিভাগ

রাজশাহী জেলা রয়েছে বিশেষ ক্যাটাগরির মধ্যে। আর বগুড়া, নওগাঁ, পাবনা ও সিরাজগঞ্জ ‘এ’ শ্রেণিতে রয়েছে। ‘বি’ ক্যাটাগরির মধ্যে রয়েছে নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট জেলা।

রংপুর বিভাগ

রংপুর বিভাগের দিনাজপুর, কুড়িগ্রাম, ও রংপুর জেলা ‘এ’ শ্রেণিভুক্ত। ‘বি’ শ্রেণিতে গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা।

খুলনা বিভাগ

এ বিভাগের খুলনা বিশেষ ক্যাটাগরির জেলা। বাগেরহাট ও যশোর ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে। ‘বি’ ক্যাটাগরিতে রয়েছে সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা। ‘সি’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে মাগুরা, মেহেরপুর ও নড়াইল জেলা।

বরিশাল বিভাগ

বরিশাল, পটুয়াখালী ‘এ’ শ্রেণির জেলা। ভোলা, পিরোজপুর ও বরগুনা ‘বি’ ক্যাটাগরির এবং ঝালকাঠি ‘সি’ ক্যাটাগরির জেলার আওতায় রয়েছে।

সিলেট বিভাগ

এ বিভাগের চার জেলা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার ‘এ’ শ্রেণির আওতায় পড়েছে।

ময়মনসিংহ বিভাগ

১৩টি উপজেলা নিয়ে ময়মনসিংহ জেলা বিশেষ ক্যাটাগরির অন্তর্ভুক্ত। এ বিভাগের নেত্রকোনা ‘এ’ শ্রেণি, জামালপুর ও শেরপুর জেলা ‘বি’ শ্রেণির অন্তর্ভুক্ত।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers