শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
জাতীয় শোক দিবস: বিভিন্ন এতিমখানায় খাবার পাঠালেন মাশরাফি

জাতীয় শোক দিবস: বিভিন্ন এতিমখানায় খাবার পাঠালেন মাশরাফি

জাতীয় শোক দিবসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে বাংলাদেশের সর্বস্তরের মানুষ। বিশেষ এই দিন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নিজ এলাকার বিভিন্ন এতিমখানায় খাবার পাঠিয়েছেন নড়াইল-২ আসনের এমপি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল জেলা আওয়ামী লিগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজ খান মিলন। তিনি জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাশরাফির সৌজন্যে নড়াইলের ১৫টি এতিমখানায় প্রায় সাড়ে ৫০০ এতিমের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন নড়াইল জেলা আওয়ামী লিগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামুদ্দিন খান নিলু। শোক দিবস উপলক্ষে সারা দেশের মতো নড়াইল জেলাতেও রাজনীতিক, পেশাজীবী, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers