শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
হাইকোর্টের নির্দেশ গ্যাস সিলিন্ডারের গায়ে দাম লিখতে

হাইকোর্টের নির্দেশ গ্যাস সিলিন্ডারের গায়ে দাম লিখতে

সিলিন্ডার গ্যাসের (এলপিজি গ্যাস) ক্ষেত্রে সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) নির্ধারণ করে আগামী ১ মার্চের মধ্যে সিলিন্ডারের গায়ে লিখে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে এলপি গ্যাসের মূল্য নির্ধারণের জন্য কমিটি গঠনের কেন নির্দেশ দেওয়া হবে না- রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

আদালতের আদেশ বাস্তবায়ন করে আগামী ১ মার্চ এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে জ্বালানি সচিব ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ (সোমবার) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনিরুজ্জামান লিংকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল অমিত তালুকদার।

শুনানিকালেমনিরুজ্জামানলিংকনআদালতেবলেন, এলপিগ্যাসসিলিন্ডারেরগায়েসর্বোচ্চখুচরামূল্যলেখানাথাকায়আন্তর্জাতিকবাজারেদামবৃদ্ধিরকারণদেখিয়েযখন-তখনএরদামবাড়াচ্ছেবেসরকারিএলপিগ্যাসসরবরাহকারীস্থানীয়কোম্পানিগুলো।ক্ষেত্রবিশেষেদেখাযায়, আন্তর্জাতিকবাজারেদামবাড়ারআগেইহয়তোস্থানীয়কোম্পানিগুলোএসবগ্যাসআমদানিকরেছিল।আরতখনসুযোগপেয়েঅতিরিক্তমুনাফাপেতেদামবাড়িয়েদিচ্ছেঅসাধুব্যবসায়ীরা।ফলেনিত্যপ্রয়োজনীয়এইপণ্যেরদামনিয়ন্ত্রণেরকোনোব্যবস্থানাথাকায়বিপাকেপড়তেহচ্ছেগ্রাহককে।

এলপি গ্যাস সিলিন্ডারের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা থাকলে ভোক্তাকে অতিরিক্ত টাকা গুনতে হবে না। আর আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণ দেখিয়ে অসাধু ব্যবসায়ীরাও যখন-তখন অযথা দাম বাড়িয়ে অসৎ উপায়ে লাভবান হতে পারবে না বলেও জানান তিনি।

শুনানি শেষে আদালত এলপি গ্যাসের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে ১ মার্চের মধ্যে সিলিন্ডারের গায়ে লিখে দিতে নির্দেশ দিয়েছেন।

এর আগে গত ১৩ জানুয়ারি এলপি গ্যাসের মূল্য নির্ধারণের জন্য কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। রিটে সিলিন্ডারের গায়ে দাম উল্লেখ করারও নির্দেশনা চাওয়া হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers