শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
করোনার মধ্যেই নতুন বিপদ, আমেরিকায় পিয়াজ খেয়ে অসুস্থ শত শত মানুষ

করোনার মধ্যেই নতুন বিপদ, আমেরিকায় পিয়াজ খেয়ে অসুস্থ শত শত মানুষ

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে ইতোমধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। এরই মধ্যে দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৮ লাখ ১৩ হাজার ৬ শতাধিক মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৩৬৫ জনের।

করোনার দাপটে যখন পুরোপুরি বিধ্বস্ত আমেরিকা, তখন নতুন বিপদে বিশ্বের সবচেয়ে উন্নত এই রাষ্ট্র। দেশটিতে এবার ছড়িয়ে পড়েছে সালমোনেলা ব্যাকটেরিয়ার বিষক্রিয়া।

এরই মধ্যে এই ব্যাকটেরিয়ার বিষক্রিয়া ছড়িয়ে পড়েছে দেশটির ৩১টি রাষ্ট্রে। অসুস্থ হয়েছে কমপক্ষে ৪০০ মানুষ। শুধু আমেরিকা নয়, একই সঙ্গে কানাডা থেকেও এ ধরনের ঘটনা সামনে এসেছে।

সিএনএন-এর এক রিপোর্টে বলা হয়েছে, অসুস্থতার জেরে কমপক্ষে ৬০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়। মনে করা হচ্ছে, কোনও সংস্থার সরবরাহ করা লাল পিয়াজ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন তারা।

ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আমেরিকার ৩১টি রাজ্যে সালমোনেলা বিষের প্রভাব দেখা গিয়েছে। এই ঘটনার জন্য প্রাথমিকভাবে থমসন ইন্টারন্যাশনাল নামে একটি সংস্থার পিয়াজ সরবরাহকে দায়ী করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংস্থা জানিয়েছে, তদন্তের সময় দেখা গেছে যে লাল পিয়াজের কারণে মানুষ সংক্রামিত হয়েছে। এরই মধ্যে ওই সংস্থা তাদের ডেলিভারি করা সব দোকান থেকে পিয়াজ ফিরিয়ে নিচ্ছে।

সালমোনেলা সংক্রমণে আক্রান্ত ব্যক্তিদের সাধারণত ডায়রিয়া, জ্বর, পেটে ব্যথার মতো সমস্যা হয়ে থাকে। এই লক্ষণগুলো সংক্রামিত হওয়ার পর ৬ ঘণ্টা থেকে ৬ দিন পর্যন্তও থাকতে পারে। তবে গড় হিসেবে দেখা গেছে, সাধারণত ৪ থেকে ৭ দিন এই রোগ থাকে। মূলত ৫ বছরের কম ও ৬৫ বছরের বেশি বয়সী লোকেরাই এতে বেশি আক্রান্ত হয়। সূত্র: সিএনএন, ফোর্বস

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers