শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
দক্ষিণ কোরিয়া থেকে কেনা হবে ১৫০ রেলকোচ

দক্ষিণ কোরিয়া থেকে কেনা হবে ১৫০ রেলকোচ

চুলকাঠি ডেস্ক :  প্রায় ৬৫৮ কোটি টাকায় দক্ষিণ কোরিয়া থেকে কেনা হবে ১৫০টি মিটারগেজ রেলকোচ (বগি)। আগামী দেড় থেকে আড়াই বছরের মধ্যে বগিগুলো দেশে আসবে। বৃহস্পতিবার রাজধানীর রেলভবনে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে ২০টি ডিজেলচালিত লোকোমোটিভ (ইঞ্জিন) এবং ১৫০টি মিটারগেজ যাত্রীবাহী বগি ক্রয় প্রকল্পের অংশ হিসেবে বগিগুলো আসবে। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের উপস্থিতিতে চুক্তিতে নিজ নিজ পক্ষে সই করেন প্রকল্প পরিচালক হাসান মনসুর এবং যৌথ ঠিকাদারী প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়ার সুংশিন আরএসটি-পসকো ইন্টারন্যাশনালের কান্ট্রি ম্যানেজার জং বাম। চুক্তি মূল্য বাংলাদেশি টাকায় ৬৫৮ কোটি ৮১ লাখ টাকা। প্রকল্পটি দক্ষিণ কোরিয়ার এক্সিম ব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। রেলমন্ত্রী বলেন, বগি রেলবহরে যুক্ত হওয়ার পর যাত্রীসেবা বাড়বে। চুক্তি অনুযায়ী মান ঠিক রেখে নির্ধারিত সময়ে বগি সরবরাহ করতে অনুরোধ জানান তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers