সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে বাড়িই বিদ্যালয়,অভিভাবকই নিচ্ছেন নিজের সন্তানের পরীক্ষা,সার্বিক খোঁজ রাখছেন শিক্ষকবৃন্দ

ফকিরহাটে বাড়িই বিদ্যালয়,অভিভাবকই নিচ্ছেন নিজের সন্তানের পরীক্ষা,সার্বিক খোঁজ রাখছেন শিক্ষকবৃন্দ

আলমগীর হোসেন : বিগত কয়েক মাসে করোনা দূর্যোগ পরিস্থিতিতে “বাড়ি হবে বিদ্যালয়-মা হবেন শিক্ষক” এভাবেই বাড়ি বাড়ি গিয়ে ছাত্র-ছাত্রীদের পড়াশুনার পরামর্শ দিচ্ছেন বেতাগা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষকবৃন্দ। করোনা ভাইরাস দূর্যোগের কারনণ বিদ্যালয় বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার চরম ক্ষতি হচ্ছে। শিক্ষার্থীদের লেখা পড়ার ক্ষতি যেন না হয় সে দিকে বিবেচনা করে বেতাগা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান উপদেষ্টা ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশের পরামর্শে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। ২৪ জুলাই সকাল থেকে বিকাল পর্যন্ত স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনে বাড়ি বাড়ি গিয়ে ২য় সাময়িক পরীক্ষা ২০২০ এর জন্য প্রশ্ন ও উত্তরপত্র অভিভাবকদের হাতে পৌচ্ছেয় দিয়েছেন। বেতাগা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষকবৃন্দ। শিক্ষকরা তাদের নিজেদের গ্রাম বা মহল্লায় বসবাসরত ছাত্র-ছাত্রীদের বাড়িতে গিয়ে অভিভাবকদের সাথে সমন্ময় করে চালাচ্ছেন শিক্ষা কার্যক্রম।আজ ২৫ জুলাই শুরু হয়েছে দ্বিতীয় সাময়িক পরীক্ষা ২০২০ বাড়িই ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়,অভিভাবকবৃন্দই নিচ্ছেন এই পরীক্ষা। বিদ্যালয়ের রুটিন অনুযায়ী ও নিয়ম মেনেই আজ প্রথম পরীক্ষা বাংলা বিষয় দিয়েই শুরু হয়েছে।এভাবেই সব গুলো বিষয়ের পরীক্ষা শেষ হবে ঈদের আগেই।নিজের সন্তানের পরীক্ষা নিজেই শিক্ষকের মত ভূমিকায় নিচ্ছেন পরীক্ষা।সার্বিক খোঁজ রাখছেন বেতাগা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষকবৃন্দ। এভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করায় অভিভাবকবৃন্দ ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers