সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে গৃহবধুর রহস্যজনক মৃত্যুর জট খুলতে শুরু করেছে

ফকিরহাটে গৃহবধুর রহস্যজনক মৃত্যুর জট খুলতে শুরু করেছে

চুলকাঠি ডেস্ক : বাগেরহাটের ফকিরহাট উপজেলা লখপুর ইউনিয়ন জাড়িয়া-কাহারডাঙ্গা এলাকায় গৃহবধূ শাহিনুর বেগম (১৯) এর রহস্যজনক মৃত্যু হয় তার স্বামীর বাড়িতেই।স্থানীয় সূত্র জানা যায়, বুধবার (১৫ জুলাই) আনুমানিক বিকাল ৩ টার দিকে কাহারডাঙ্গা গ্রামের মৃতঃ ছালাম শেখের ছেলে মোঃ আজাত এর স্ত্রী শাহিনুর বেগমের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ফকিরহাট মডেল থানায় সংবাদ দেয়। পরবর্তীতে ফকিরহাট মডেল থানার এসআই নজরুল ইসলাম ও তার সংগীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে লাশ ফকিরহাট মডেল থানায় নিয়ে যান।এ ব্যাপারে ফকিরহাট থানার ওসি (তদন্ত) নাজমুল হাসান এর সাথে কথা হলে তিনি গনমাধ্যমকে জানান, এলাকাবাসীর ধারণা গৃহবধূর স্বামী মোঃ আজাত তাকে মেরে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার উদ্দেশ্যে লাশ ওড়না দিয়ে বসতঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখতে পারে। তিনি আরো বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আনা হয়েছে। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হলে ।ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।নিহত শাহিনুর বেগম( ১৯) দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামের রশিদ মোড়লের মেয়ে।পরবর্তীতে বৃহঃবার (২৩জুলাই) দুপুরে নিহতের পরিবার ফকিরহাট মডেল থানায় একটি অপমৃত্যু দায়ের করেন।তবে এই চাঞ্চল্যকর আত্মহত্যার জট খুলতে চলেছে মৃতঃ শাহিনুর বেগমের মায়ের বক্তব্যে।তিনি সাংবাদিকদের বলেন,আমার মেয়ের পেটে একটি বাচ্চা ছিল যা আজাত ও তার পরিবার জোর পূর্বক নষ্ট করে দেয়।যৌতুক হিসাবে আমরা বিয়ের সমিয় ৫০,০০০ টাকা ও বিয়ের পর ১ লক্ষ টাকা যৌতুক দিই আজাতকে।কিন্তু তাতেও তার মন ভরেনি প্রায় আমার মেয়ে বাড়িতে এসে আমাকে বলতো “মা তোমার জামাই এক লক্ষ টাকা চেয়েছে” কিন্তু আমি দিতে পারিনি।এক পর্যায়ে গত বুধবার (১৫ জুলাই) সকাল ১১ টার পর ও বেলা ১২ টার আগে মেয়ে আমাকে ফোন দিয়ে বলে “তোমার জামাই আমাকে গালিগালাজ করে”। আমি তখন মেয়েকে বুঝিয়ে ভাল ভাবে থাকতে বলি।পরে ফোন রেখে দিই আমি। কিন্তু তার কয়েক ঘন্টার ভিতর দুপুর ৩ টার দিকে জানতে পারি আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমার মেয়ে কখনো আত্মহত্যা করতে পারেনা।আমার মেয়েকে প্রায়শ এই আজাত অত্যচার করতো। ও আমার মেয়েকে মেরে ঝুলিয়ে রেখেছে।অনেকেই দেখেছে ওড়নার গিট যেভাবে দেওয়া সেটা কোন মহিলা মানুষের পক্ষে দেওয়া সম্ভব না।কেননা এই গিট দেওয়া এটতা সহজ না।আর এতেই বোঝা যায় আমার মেয়েকে হত্য করা হয়েছে।আমি আমার মেয়ের খুনীর ফাসি চাই। এভাবেই কান্না জড়িত কন্ঠে এক সন্তান হারা মা তার মেয়ের স্বল্প সংসার জীবনের কষ্টের বর্ণনা করেন।এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।ফকিরহাট মডেল থানার ওসি তদন্ত নাজমুল ইসলাম বলেন তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers