শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
চিকিৎসায় প্রতারণা করলে কেউ রেহাই পাবে না: স্বাস্থ্যসচিব

চিকিৎসায় প্রতারণা করলে কেউ রেহাই পাবে না: স্বাস্থ্যসচিব

চুলকাঠি ডেস্ক : চিকিৎসায় প্রতারণা করলে কেউ রেহাই পাবে না বলে হুশিয়ারি করেছেন স্বাস্থ্যমন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান। বৃহস্পতিবার বিকালে ভৈরবের ট্রমা সেন্টার পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, স্বাস্থ্যখাতে দুর্নীতি বন্ধ করে দেশের মানুষের চিকিৎসা সেবা উন্নত করার ব্যবস্থা নেয়া হয়েছে। সেবাখাতে যারা অন্যায় অনিয়ম দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের কাউকে সরকার ছাড় দিচ্ছে না। চিকিৎসা দিতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলে কেউ রেহাই পাবে না। স্বাস্থ্যসচিব আবদুল মান্নান বলেন, এখন থেকে সারা দেশের জেলা উপজেলা এলাকায় সরকারী বেসরকারী সব হাসপাতালে সাধারণ নিরীহ মানুষকে সেবা দিচ্ছে কিনা তার নজরদারি আমরা বাড়িয়েছি। একজন গরিব মানুষ ডাক্তারের কাছে গেলে অযথা ১০টি টেস্ট দেবে এসব করতে দেয়া হবে না।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers