শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বেগমগঞ্জে ৩০ মেট্রিক টন গম জব্দ

বেগমগঞ্জে ৩০ মেট্রিক টন গম জব্দ

চুলকাঠি ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে ক্রয়কৃত ত্রিশ মেট্রিক টন সরকারি গম জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) নোয়াখালী জেলা কার্যালয়। এ ঘটনায় গোডাউনটি সিলগালা ও প্রতিষ্ঠানের পরিচালকের ছেলে মো. মাসুমকে (৩২) আটক করা হয়েছে। রোববার (১২ জুলাই) রাত ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এনএসআই নোয়াখালী জেলা কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের ডিডি এ বি এম ফারুকের নেতৃত্বে চৌমুহনী দক্ষিণ বাজারের ব্যবসায়ী হাজী আব্দুল মালেকের গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় গোডাউনে থাকা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে গমগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গম ও ঘটনায় জড়িত থাকায় আটক মাসুমকে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers