শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাংলাদেশে সেলস পার্টনার নিযুক্ত করলো ফেসবুক

বাংলাদেশে সেলস পার্টনার নিযুক্ত করলো ফেসবুক

বাংলাদেশে অনুমোদিত সেলস পার্টনার হিসেবে এইচটিটিপুল’কে নিযুক্ত করলো ফেসবুক। সোমবার (২২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফেসবুক।

এইচটিটিপুল এখন থেকে স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও এজেন্সিগুলোকে সহায়তা করবে। বিজ্ঞাপনের জন্য ফেসবুককে টাকায় অর্থ পরিশোধ করা যাবে এইচটিটিপুলের মাধ্যমে।

ফেসবুকের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ইমার্জিং মার্কেট ডিরেক্টর জর্ডি ফরনিস বলেন, ‘দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ফেসবুকের জন্য গুরুত্বপূর্ণ দেশগুলোর একটি। তাই এদেশের মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে আরও বেশি সংযুক্ত হওয়া আমাদের কাছে প্রাধান্য পায়। দক্ষিণ-পূর্ব এশিয়ায় সফলভাবে আমাদের সেলস প্রতিনিধিদের কার্যক্রম সম্প্রসারণের পর এইচটিটিপুলকে বাংলাদেশে ফেসবুকের অনুমোদিত সেলস পার্টনার হিসেবে আনতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, স্থানীয় ও আঞ্চলিক বাজারের ওপর এইচটিটিপুলের যে ব্যাপক ধারণা ও দক্ষতা রয়েছে তার মাধ্যমে আমরা বাংলাদেশের স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ও এজেন্সিগুলোকে এই সঙ্কটময় পরিস্থিতিতে আরও শক্তিশালী হয়ে উঠতে এবং তাদের সম্ভাব্য বিস্তৃতিকে আরও ত্বরান্বিত করতে সহায়তা করতে পারবো।

এইচটিটিপুল বাংলাদেশের স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও এজেন্সিগুলোকে বিনামূল্যে উন্নতমানের ফেসবুক মিডিয়া পরামর্শ দেওয়ার জন্য প্রশিক্ষিত। ব্যবসায়িক প্রতিষ্ঠান ও এজেন্সিগুলোকে নতুন ও প্রয়োজনীয় কৌশল শেখাতে ফেসবুক ব্লুপ্রিন্টসহ বিভিন্ন প্রোগ্রাম ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারবে। বিশ্বব্যাপী আরও ১০টি মার্কেটে এইচটিটিপুল ফেসবুক অনুমোদিত প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।

এইচটিটিপুল এশিয়া প্যাসিফিকের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সানি নাগপাল বলেন, আমরা ইউরোপ এবং ইন্দোচীনে সরাসরি কাজ করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশে ব্র্যান্ড ও এজেন্সিগুলোকে সরাসরি সর্বোচ্চ মানের সহায়তা দেবো, যেন ফেসবুকে বিজ্ঞাপনের সর্বাত্মক সুবিধা গ্রহণ করে প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায় আশাতীত সাফল্য অর্জন করতে পারে।

বাংলাদেশে এইচটিটিপুলের কান্ট্রি ডিরেক্টর হিসেবে আছেন কাজী মনিরুল কবির।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers