শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
করোনাকালে মোবাইলে কথা কমলেও বেড়েছে ইন্টারনেটের ব্যবহার

করোনাকালে মোবাইলে কথা কমলেও বেড়েছে ইন্টারনেটের ব্যবহার

করোনাকালে দেশে মোবাইল ফোনের ভয়েজ কলের সংখ্যা উল্লেখ্যজনক হারে কমে যাওয়ায় এ খাতের রাজস্বে প্রভাব পড়ার শঙ্কা দেখা দিয়েছে। বিপরীতে ইন্টারনেটের ব্যবহার অনেক বাড়লেও মানসম্মত সেবা নিয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভ রয়েছে। সমস্যার মূলে নেটওয়ার্ক পরিকল্পনার পাশাপাশি পর্যাপ্ত তরঙ্গ পাওয়ার অসুবিধার কথা জানিয়েছেন অপারেটররা। এদিকে মানসম্মত সেবা নিশ্চিতে অপারেটরদের চূড়ান্ত নোটিশ দেয়ার কথা ভাবছে সরকার।

করোনায় ঘরবন্দী মানুষের সামাজিক কিংবা ব্যক্তিগত যোগাযোগে, ভরসা এখন মোবাইল আর ইন্টারনেট। কিন্তু কমেছে ভয়েস কল নির্ভরতা। মোবাইল সেবাদাতাদের সংগঠন অ্যামটবের তথ্য বলছে, সাধারণ ছুটি শুরুর পরের দেড়মাসে গড়ে ভয়েস কল কমেছে ২০ শতাংশের মতো। বিপরীতে ২৫ শতাংশ বেড়েছে, ইন্টারনেটের ব্যবহার। অপারেটরদের আশঙ্কা, এতে তাদের আয় কমার সঙ্গে সঙ্গে কমবে সরকারের রাজস্ব।

গ্রাহকদের অভিযোগ, ভয়েস কলে মিলছে না গুণগত সেবা। আবার করোনার এ সময়ে, ইন্টারনেটের চাহিদা বাড়লেও, বাড়েনি সেবারমান।

অ্যামটবের মহাসচিব ব্রি. জে. (অব.) এস এম ফরহাদের দাবি, মানসম্পন্ন সেবা নিশ্চিত এককভাবে অপারেটরদের ওপর নির্ভর করে না। দরকার অন্যান্য অংশীদারীদের সক্রিয় ভূমিকা।

এজন্য তরঙ্গ কিনতে সরকারের কাছে প্রস্তাব দিয়েছে অপারেটররা। তবে প্রস্তাবের ধরনে সন্তুষ্ট নন ডাক ও টেলিযোগযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

বিটিআরসির সবশেষ ফেব্রুয়ারি মাসের তথ্য অনুযায়ী, দেশে ১৬ কোটি ৬১ লাখ সেলফোন সংযোগের মধ্যে, ইন্টারনেট সেবার আওতায় রয়েছে প্রায় ১০ কোটি। যার প্রায় সাড়ে ৯ কোটিই সেলফোন অপারেটরদের ইন্টারনেট সেবায় যুক্ত।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers