বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
করোনায় প্রাণ হারালেন ফেনীর সিভিল সার্জন

করোনায় প্রাণ হারালেন ফেনীর সিভিল সার্জন

চুলকাঠি ডেস্ক :   ভাইরাসে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন। ঢাকার আসগর আলী হাসপাতালের আইসিইউতে মঙ্গলবার (০৭ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে তিনি মারা যান। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডা. শাহেদুল ইসলাম কাউসার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ১২ জুন নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজ থেকে প্রাপ্ত ফলাফলে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনের করোনা পজিটিভ আসে। পরে গত ১৪ জুন করোনায় শ্বাসকষ্ট অনুভব হলে তাকে ফেনী জেনারেল হাসপাতালের ৪০ শয্যার হাই-ফ্লো অক্সিজেন ইউনিটে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (১৯ জুন) পরিবারের ইচ্ছায় ও আরো উচ্চ প্রবাহের অক্সিজেন সেবা চালু না হওয়ায় সিভিল সার্জনকে ঢাকায় পাঠানো হয়। পরে আজ মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers