বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
‘লঞ্চের ইঞ্জিনে আটকে ছিলেন সুমন’, এখন ভালো আছেন

‘লঞ্চের ইঞ্জিনে আটকে ছিলেন সুমন’, এখন ভালো আছেন

রাজধানীর বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় ১২ ঘণ্টা পর ভাসমান অবস্থায় জীবিত উদ্ধার হওয়া সুমন বেপারী (৩৭) ভালো আছেন। তাকে জরুরি বিভাগ থেকে মেডিসিন বিভাগে নেওয়া হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (৩০ জুন) সকালে বাংলানিউজের সঙ্গে কথা হয় মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রাশীদ উন নবীর সঙ্গে। তিনি বলেন, সুমন বেপারী এখন অনেক ভালো আছেন। তাকে জরুরি বিভাগ থেকে মেডিসিন ওয়ার্ডে নেওয়া হয়েছে। তিনি মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। কথাবার্তা বলছেন। সুমন বেপারীর ভাতিজা আরাফাত রায়হান সাকিব জানান, দুর্ঘটনার সময় চাচা সুমন বেপারী লঞ্চে সবার সঙ্গে কথা বলছিল। একপর্যায়ে দুর্ঘটনার সঙ্গে সঙ্গে তিনি কিভাবে যেনো লঞ্চের ইঞ্জিনের ভেতরে চলে যান। সেখানেই আটকে ছিলেন বলে আমাদের জানিয়েছেন। চাচা এখন ভালো আছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers