বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ধামরাইয়ে নবজাতক বিক্রি, ৩ জনকে আটক করেছে পুলিশ

ধামরাইয়ে নবজাতক বিক্রি, ৩ জনকে আটক করেছে পুলিশ

নিজস্ব ডেস্ক :  ঢাকার ধামরাইয়ে ৬০ হাজার টাকায় নবজাতক বিক্রির ঘটনায় নার্সসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা। পুলিশ জানায়, গত ২৭ জুন সকালে হাসপাতালের বিল পরিশোধ করতে না পারায় সদ্য ভূমিষ্ঠ ছেলেকে ৬০ হাজার টাকায় বিক্রি করেন নবজাতকের মা নাজমা বেগম। এই টাকা থেকে হাসপাতালের বিল ১০ হাজার ৫০০ টাকা বিল পরিশোধ করেন তিনি। ঘটনা জানাজানি হলে নার্স সাদিয়া বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে সাভার থেকে নবজাতকসহ দম্পতি হেলাল উদ্দিন ও সাথী আক্তারকে আটক করা হয়। ধামরাই থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা বলেন, নবজাতক বিক্রির ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। নবজাতককে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers