বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
যমুনায় হু হু করে বাড়ছে পানি

যমুনায় হু হু করে বাড়ছে পানি

যমুনা নদীতে দ্রুত গতিতে পানি বৃদ্ধির ফলে সিরাজগঞ্জের কাজিপুরে শুভগাছা পাকা সড়ক তলিয়ে গেছে। এর ফলে আশপাশের এলাকায় বন্যার পানিতে ডুবে গেছে শতাধিক বাড়িঘর। এ অঞ্চলের ২ হাজার মানুষ  ইতোমধ্যে পানিবন্দি হয়ে পড়েছে।
রবিবার (২৮ জুন) সন্ধ্যার দিকে শুভগাছা ইউনিয়ন পরিষদের দেড় কিলোমিটারের এ সড়কটি তলিয়ে যায়। এতে রতনকান্দি থেকে শুভগাছা ইউনিয়ন পরিষদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।শুভগাছা ইউনিয়নের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান জানান, রতনকান্দি হাটখোলা থেকে শুভগাছা ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটারের পাকা সড়ক বন্যার পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। ইতোমধ্যে পানিবন্দি হয়ে পড়েছে ইউনিয়নের ২ হাজার মানুষ। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী বলেন, যমুনার পানি উপচে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পূর্বপাশে শুভগাছা-রতনকান্দি হাটখোলা পাকা সড়ক ডুবে গেছে। এ ইউনিয়নের পানিবন্দি মানুষের জন্য ২৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। দুই একদিনের মধ্যে এসব চাল বিতরণ করা হবে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম জানান, যমুনার পানি কাজিপুর ও সিরাজগঞ্জ পয়েন্টে দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় কাজিপুরে ৫০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে সিরাজগঞ্জ পয়েন্টে ২৪ ঘন্টায় ২৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরও তিনদিন পানি বাড়তে পারে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers