সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
করোনাকালে জালিয়াতিতে ১০২ জনপ্রতিনিধি বরখাস্ত

করোনাকালে জালিয়াতিতে ১০২ জনপ্রতিনিধি বরখাস্ত

শীর্ষ নিউজ, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মোবাইল ব্যাংকিংয়ে নগদ অর্থ সহায়তা কর্মসূচির উপকারভোগীদের তালিকা প্রণয়ন ও ভিজিডি কার্ড প্রদানে জালিয়াতির অভিযোগে আরও দুই ইউপি চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এই নিয়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে মোট ১০২ জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে ৩২ জন ইউপি চেয়ারম্যান, ৬৪ জন ইউপি সদস্য, একজন জেলা পরিষদ সদস্য, চারজন পৌর কাউন্সিলর ও একজন উপজেলা ভাইস-চেয়ারম্যান। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে অনিয়মের জন্য গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১১ নং খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আরিফুর রহমান চৌধুরী ও ভিজিডি চাল বিতরণ না করে ভুয়া সই/স্বাক্ষর গ্রহণ, উপকারভোগীদের বিজিডি কার্ড অসৎ উদ্দেশ্যে নিজের কাছে জমা রাখাসহ বিভিন্ন অভিযোগে পটুয়াখালীর দশমিনা উপজেলার ২ নং আলীপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা ফয়সালকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ওই দুই ইউপি চেয়ারম্যানের দ্বারা সংঘটিত অপরাধমূলক কার্যক্রমের জন্য স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ অনুযায়ী তাদের স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। পৃথক কারণ-দর্শানোর নোটিশে কেন তাদের চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তার জবাব চিঠি পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর অনুরোধ করা হয়। শীর্ষ

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers