বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
পাকিস্তান দলে বড় দু:সংবাদ, করোনাক্রান্ত ১০ ক্রিকেটার

পাকিস্তান দলে বড় দু:সংবাদ, করোনাক্রান্ত ১০ ক্রিকেটার

চুলকাঠি ডেস্কঃআর মাত্র কয়েকদিন পরই ইংল্যান্ডে উড়াল দেয়ার কথা দলটির। এরই মধ্যে একের পর এক আসছে করোনা পজিটিভের সংবাদ। এ কোন বিপদে পড়ল পাকিস্তান! সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, ইংল্যান্ড সফরের স্কোয়াডের তিন ক্রিকেটার-শাদাব খান, হায়দার আলি আর হারিস রউফ করোনা পজিটিভ।

মঙ্গলবার (২৩ জুন) তাতে যোগ হলো আরও ৭টি নাম।

এবার করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েছেন ফাখর জামান, মোহাম্মদ হাসনাইন, কাশিফ ভাট্টি, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ এবং ইমরান খান। অর্থাৎ এখন পর্যন্ত পাকিস্তান স্কোয়াডের ২৯ সদস্যের মধ্যে ১০ জনই করোনা পজিটিভ হলেন।

পিসিবি আরও জানিয়েছে, দলের একজন সাপোর্ট স্টাফও করোনা আক্রান্ত হয়েছেন। তার মানে সফর শুরুর আগেই পাকিস্তান শিবির হয়ে গেছে হাসপাতাল। বলা যায়, ইংল্যান্ড সফর নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়ে গেল। মাত্র এক সপ্তাহ পরই তিন ম্যাচের টেস্ট এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলার জন্য ইংল্যান্ডে রওয়ানা হওয়ার কথা পাকিস্তান ক্রিকেট দলের। করোনা সতর্কতা হিসেবে ৫ সপ্তাহ আগে ইংল্যান্ডে পা রাখার পরিকল্পনা তাদের।

কেননা সেখানে গিয়ে আবার দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকতে হবে। পিসিবি থেকে বলে দেয়া হয়েছে, কোনো খেলোয়াড় পরিবারের কোনো সদস্যকে সঙ্গে করে নিয়ে যেতে পারবে না। এত বিধি নিষেধ দিয়ে যে সফরটি এগিয়ে নেয়ার চেষ্টা, তার আগে বড়সড় ধাক্কাই খেল পাকিস্তান।

এখন পর্যন্ত ১০ জন আক্রান্ত, সামনে এই সংখ্যাটা আরও বাড়তেও পারে। সেক্ষেত্রে দল সাজানোই কঠিন হয়ে পড়বে সফরকারিদের। এর আগে ইংল্যান্ড সফরের দল ঘোষণা করার আগেই নিজেদের নাম প্রত্যাহার করে নেন মোহাম্মদ আমির এবং হারিস সোহেল। এমতাবস্থায় বড় সংকটেই পড়ে গেল পাকিস্তান দল।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers