সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
গ্রেপ্তার হলেন ❛আল্লাহর দলের❜ প্রধান

গ্রেপ্তার হলেন ❛আল্লাহর দলের❜ প্রধান

দর্পণ ডেস্কঃ মেহেরপুর থেকে মহিরুল ইসলাম নামে নিষিদ্ধ ঘোষিত ❛আল্লাহর দলের❜ প্রধানকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ র‍্যাব -১২। এ সময় উগ্রবাদী বই, লিফলেট, মোবাইল ফোন এবং সিমকার্ড জব্দ হয়। সোমবার সন্ধ্যায় মেহেরপুর জেলার সদর উপজেলার পেয়াদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মহিরুল ইসলাম (৩৫) মেহেরপুর জেলার সদর উপজেলার পেয়াদাপাড়া গ্রামের হাবিল উদ্দিন শেখের ছেলে।

মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারকৃত মহিরুল ইসলাম মেহেরপুর জেলার আল্লাহর দল নামের সরকার ঘোষিত নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি নতুন সদস্য সংগ্রহ, দলের জন্য নিয়মিত চাঁদা দেন এবং অন্য সদস্যদের কাছ থেকে চাঁদা আদায়ের মতো কাজগুলো করতেন।

এছাড়া আল্লাহর দলের সদস্যদের মধ্যে ভাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে তিনি সব সদস্যকে নিয়ে পিকনিকের আয়োজন করতেন। অভিযানে ছয়টি উগ্রবাদী বই, ৫০টি উগ্রবাদী লিফলেট, তিনটি মোবাইল ফোন এবং পাঁচটি সিমকার্ড জব্দ হয়।

এ ব্যাপারে তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers