রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
“আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন” ফকিরহাটে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৪চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত

“আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন” ফকিরহাটে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৪চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং বেতাগা ইউনিয়নে মো: ইউনুস আলী শেখ, ৩নং পিলজংগ ইউনিয়নে মোড়ল জাহিদুল ইসলাম, ৪নং ফকিরহাট সদর ইউনিয়নে শিরিনা আক্তার ও ৬নং নলধা-মৌভোগ ইউনিয়নে, সরদার আমিনুর রশিদ মুক্তি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচন অফিস সূত্র জানায়, বেতাগা ও পিলজংগ ইউনিয়নে একক চেয়ারম্যান প্রার্থী হওয়ায় এবং ফকিরহাট সদর ইউনিয়ন ও নলধা-মৌভোগ ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থীরা শেষ দিনে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় উপরোক্ত ৪ জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে। নির্বাচিতরা সকলেই আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী। এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৫ চেয়ারম্যান প্রার্থী সহ মোট ১২জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। প্রত্যাহারের মধ্যে ১জন সংরক্ষিত মহিলা আসনের সদস্যা ও ৬ জন সাধারন সদস্য প্রার্থী রয়েছেন। এছাড়াও ফকিরহাট সদর ইউনিয়নের ৩নং সংরক্ষিত আসেন (৭.৮.৯) থেকে অন্য কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় একক প্রার্থী হওয়ায় শিউলী বেগম-কে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত করা হয়েছে(পিকেএ)।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers