রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
বাদশা আলম ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলার খুলনা মোংলা মহাসড়কে ফকিরহাট উপজেলার কাটাখালি হাইওয়ে থানার আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন পালিত করেছে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ। রোববার (৭ই মার্চ) বিকাল ৩টায় কাটাখালী হাইওয়ে থানায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসময় কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পিলজংগ ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি অঞ্জন কুমার দে,সাধারণ সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম,লখপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা,শহীদ স্মৃতি ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ মোশাররফ হোসেন,লখপুর আলহাজ্ব আম্বিয়া ইসহাক কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল শ.ম নাসিম উদ্দিন মাহতাব,পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নূর মোহাম্মদ, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে হাইওয়ে থানা পুলিশের সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
Leave a Reply