রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ফকিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

ফকিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

পি কে অলোক, নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের ফকিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করেছে। এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পমাল্য অপর্ন করেন। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফকিরহাট সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার, অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার, মো: রেজাউল করিম ফকির, খান শামিম জামান পলাশ, এ্যাড: হিটলার গোলদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু, বীর প্রতীক মোস্তফা কামালসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, গনমাধ্যমকর্মী ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। এছাড়া এদিন সন্ধ্যায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক মাঠে আন্ত: ইউনিয়ন দড়াটানার আয়োজন করা হয়।

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers