রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ফকিরহাটে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ম্যারাথন দৌড়

ফকিরহাটে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ম্যারাথন দৌড়

ফকিরহাট প্রতিনিধি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর ঢাকা ম্যারাথন দৌড়-২০২১ এর অংশ হিসেবে বাগেরহাটের ফকিরহাটে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেনা বাহিনীর আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় ব্যপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক মাঠ থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়। ৫ কিলিামিটার রাস্তা অতিক্রম করে উক্ত স্কুল মাঠে এসে শেষ হয়। প্রতিযোগিতায় ৬০জন নানা পেশা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন। এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে মো: খান রাকিব, দ্বিতীয় হয়েছে মো: ফয়সাল হাওলাদার, এবং তৃতীয় স্থান অধিকার করেন মো: শফিকুল ইসলাম। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ফকিরহাট (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা। এতে সভাপতিত্ব করেন বরিশাল শেখ হাসিনা সেনা নিবাসের ক্যাপ্টেন শাহিনুর রহমান। অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ আবু বকর, আট্টাকা স্কুলের সভাপতি মো: সাইফুল ইসলাম, উপজেলা যুব লীগের আহবায়ক শেখ ওয়াহিদুজ্জামান বাবু, আট্টাকা স্পোটিং ক্লাবের শাহাবুদ্দিন সাবু, মো: ইয়ারাত আলী, লিপন বিশ্বাস প্রমূখ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers