রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ফকিরহাটে এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে উন্মুক্ত ওয়ার্ড সভা

ফকিরহাটে এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে উন্মুক্ত ওয়ার্ড সভা

পি কে অলোক, নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সকল জনগনের অংশ গ্রহনে ২নং মাসকাটা ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা বৃহস্পতিবার বিকাল ৫টায় ধনপোতা-মাসকাটা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড সদস্য মোঃ জামাল উদ্দিন ফকির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত। উদ্ভোধক ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ।
উপদেষ্টা ছিলেন সংরক্ষিত ১.২ ও ৩নং ওয়ার্ডের মহিলা সদস্যা রাফেজা বেগম। ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার ইয়াসমীন এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, শিক্ষাবিদ দাশ শিশির কুমার, বীর মুক্তিযোদ্ধা তৃপ্তি কুমার দাশ, সিআইজি ফোরামের সদস্য সচিব মোঃ নাজমুল হুদা, উপ-সহকারী কৃষি অফিসার প্রদীপ কুমার মন্ডল, কৃষি মৎস্য ও প্রাণী সম্পদ সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য মোঃ জিল্লুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তৌফিকুল ইসলাম, ইউপি সদস্য আসাদুজ্জামান তুহিন ও আব্দুর সবুর প্রমুখ। সভায় উপস্থিত জনগন তাদের বিভিন্ন চাহিদার কথা উত্থাপন করেন, যা ইউপি সচিব এসএম দাউদ আলী উত্থাপিত বিষয় গুলি খসড়া আকারে একটি রেজুলেশন করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers