রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বেতাগা ইউপির উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা

বেতাগা ইউপির উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা

পি কে অলোক, নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্ভাবনী কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা মঙ্গলবার দুপুর ১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ খুলনার উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন।
তিনি তঁার বক্তৃতায় বলেন,কোন জাতিকে উন্নত করতে হলে সে জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে, বেতাগা ইউনিয়ন পরিষদ সেই কাজটি করতে সক্ষম হয়েছে। তঁারা সরকারের মুখের দিকে না তাকিয়ে ইউনিয়ন পরিষদের নিজেস্ব অথার্য়নে যে কাজ গুলি করেছে, সে কাজ গুলি প্রসংশনীয়। আমি বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্ভাবনী কার্যক্রম গুলি গ্রহন করে তা আমার কর্মস্থল খুলনা জেলার বিভিন্ন ইউনিয়নে ছড়িয়ে দেওয়া প্রত্যায় ব্যাক্ত করেন।বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নিবার্হী অফিসার মোঃ তানভীর রহমান ও বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তর এর নিবার্হী পরিচালক স্বপন গুহ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগ খুলনার লজিবা প্রকল্পের সমন্বয়কারী শেখ ফায়সাল শাহ, শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী ও সাধারন সম্পাদক শিরিনা আক্তার প্রমুখ। এর আগে অতিথিবৃন্দরা বেতাগা ইউনিয়ন পরিষদের নিজস্ব অথার্য়নে নির্মিত পাণী সম্পদ সাব সেন্টার, মনোরমা দাশ কমিউিনিটি ক্লিনিক, অগার্নিক বেতাগা, মাসকাটা মাধ্যমিক বিদ্যালয়, ধনপোতা কমিউনিটি ক্লিনিক, বেতাগা পাবলীক লাইব্রেরী, বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চেঞ্জ রুম ও সুপ্রিয় পানি ব্যাবস্থাপনা প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers