রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ফকিরহাটে ৮দলীয় ক্রিকেটের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

ফকিরহাটে ৮দলীয় ক্রিকেটের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

পি কে অলোক নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের ফকিরহাটে মৌভোগ সুবজ সংঘ কতৃক কতৃক আয়োজিত দ্বিতীয় তম ৮দলীয় আন্ত: ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট খেলার ফাইনাল খেলা মঙ্গলবার বিকেল ৩টায় মৌভোগ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি হিসেবে নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজি মো: মহসিন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোজাহিদুর রহমান মুজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সরদার আমিনুর রশিদ মুক্তি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: জাহাঙ্গির হোসেন, কাষ্টম ইন্সপেক্টর অরবিন্দ মালী, এএসআই মো: মিজানুর রহমান মো: ফিরোজ আহম্মেদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলী আজগর শেখ, মো: হান্নান শাহ, নাজমা বেগম, যুবলীগ নেতা আ:মান্না শেখ, শ্রমিকলীগ নেতা মোহম্মদ আলী, সুবজ সংঘের সভাপতি মো: ফারুক হোসেন, সাধারন সম্পাদক আবু বক্কার, সদস্য শরিফ শেখ, জহিরুল ইসলাম নজু, জীমি, রানা প্রমূখ। ফাইনাল খেলায় ইউনিয়নের ৩নং ওয়ার্ড বনাম ৫নং ওয়ার্ড মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাড করতে নেমে ৩নং ওয়ার্ড ৮উইকেটে ১৮৯রান করে। এর জবাবে ৫নং ওয়ার্ড সব উইকেট হারিয়ে মাত্র ৯৩রান করে। এর সুবাদে ৩নং ওয়ার্ড বিপুল রানের ব্যবধানে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন ফরহাদ শেখ ও জিহাদ শেখ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers