রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে অবৈধদখল ও বেআইনী নির্মানে পুলিশের বাধা

বাগেরহাটে অবৈধদখল ও বেআইনী নির্মানে পুলিশের বাধা

বাগেরহাট অফিস
বাগেরহাটে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের রায় উপেক্ষা করে অবৈধ ভাবে নালিমী সম্পত্তির ন্যাচার ফিচার পরিবর্তন করতে থাকলে পুলিশের বাধায় কাজ বন্ধ হয়। ঘটনাটি ঘটেছে বাগেরহাট রেড-রোডস্থ সংলগ্ন লাইট হলের সামনে জানা যায়, বাগেরহাট সদর উপজেলার মৃত কাজী আবুল বাসারের ছেলে কাজী আবুল মনসুরের সাথে স্থানীয় ফাতেমা খাতুন ও আলামিন মীরের সাথে রেডরোডস্থ লাইট হলের সামনে মুসলিম জুয়েলার্স নামীয় প্রতিষ্ঠানের বিরোধ চলে আসছিল।এক পর্যায়ে কাজী আবুল মনসুর বাদি হয়ে ফাতেমা খাতুন ও আলামিন মীরের বিরুদ্ধে জোর পূর্বক জমিতে প্রবেশের চেষ্টা ও হুমকি প্রদান সংক্রান্ত মামলা বিজ্ঞ আদালতে দাখিল করেন।আদালত বর্নিত মামলার নালিশী জমির উপর শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করে। কিন্ত আলামিন মীর আইনকে উপেক্ষা করে সম্পূর্ন বে-আইনী ভাবে নালিমী সম্পত্তির ন্যাচার ফিচার পরিবর্তন করে আসছিল। বুধবার সকালে বেআইনীভাবে কাজ করতে থাকলে বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দেয়।এ সময় আলামিন মীর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মামলার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত পুলিশ আলামিন মীরের পরিবারকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সতর্ক থাকতে নোটিশ জারি করেন।আলামিন মীরের বিরুদ্ধে এলাকায় জোরপূর্বক জমি দখলের একাধিক অভিযোগসহ একাধিক দেওয়ানি মামলা চলমান রয়েছে বলে এলাকাবাসি জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers