শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে কমিউিনিটি পুলিশিং ডে পালিত

বাগেরহাটে কমিউিনিটি পুলিশিং ডে পালিত

বাগেরহাট প্রতিনিধি
“মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে কমিউিনিটি পুলিশিং ডে-২০২০ পালিত হয়েছে। দিনটি উপলক্ষে শনিবার দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বাগেরহাট জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। আলোচনা সভায় আরও বক্তব্য দেন, বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি এ্যাড. মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক এ্যাড. শাহ আলম টুকু, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, মহিলা আওয়ামী লীগ নেত্রী এ্যাড. শরীফা খাতুন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সচিব এইচএম শাহিনসহ আরও অনেকে। আলোচনা সভায় বাগেরহাট জেলার বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহন করেন।বক্তারা বলেন, ছোট ছোট অপরাধই এক সময় বড় অপরাধের জন্ম দেয়। অন্যায় ও অপরাধ সংগঠনের ফলে সাধারণ মানুষের পাশাপাশি সমাজও অসুস্থ্য হয়ে যায়। দেশের মানুষ ও সমাজকে বাঁচাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পুলিশ এবং সাধারণ জনগণের মধ্যে সমন্বয় সাধণ করতে হবে। পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় সাধণ হলে কমিউনিটি পুলিশিংয়ের উদ্দেশ্য সফল হবে।
আলোচনা সভা শেষে বাগেরহাটে কমিউনিটি পুলিশিংয়ে অবদান রাখায় মোংলা থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম ও মোল্লাহাট উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি শহিদ মাহফুজ রহমানকে সম্মাননা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers