শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বৃত্তির নামে অভিভাবকদের প্রতারণার চেষ্টা

বৃত্তির নামে অভিভাবকদের প্রতারণার চেষ্টা

ভ্রাম্যমান প্রতিনিধি
বৃত্তি প্রদানের নামে এক প্রতারক চক্র শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে প্রতারণা খেলায় মেতে উঠেছে। প্রতারক চক্র বাগেরহাটের কারও সাথে প্রতারণা করতে সক্ষম হয়েছে বলে জানা নেই। তবে এলাকার বিভিন্ন শিক্ষার্থী ও অভিভাবকের কাছে এডুকেশন বোর্ডের নাম করে বিভিন্ন ম্যাসেজ দিচ্ছে। শিক্ষার্থী বা অভিভাবকরা বিষয়টি নিয়ে শিক্ষকদের সাথে আলোচনা করছেন। সদ্য মংলা নৌবাহিনী স্কুল এন্ড কলেজের একজন অভিভাবক এ ধরণের ম্যাসেজ পাবার পর চুলকাঠি প্রেস ক্লাবের সাংবাদিকদের কাছে ম্যাসেজটি দেখায়।  স্থানীয় সাংবাদিকরা উল্লেখিত নাম্বারে কথা বললে প্রতারক চক্র তাদের মারসেন্ট নাম্বারে টাকা প্রদানের কথা বলে এবং তাদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় এক অপর্যায়ে প্রতারক চক্র ফোন কেটে দেয়। ম্যাসেজে ৫,৬০০/- টাকা পাবার জন্য যোগাযোগ করতে বলা হয়। সদ্য বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্র অভিভাবকের কাছে নিচের ম্যাসেজটি আসে।
ম্যাসেজটি পাবার পর তিনি বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলোচনা করলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল কুমার বিশ্বাস প্রতারক চক্রে বিভ্রান্ত না হবার আহবান জানান। ম্যাসেজে উল্লেখিত মোবাইলে বার বার যোগাযোগ করে বন্ধ পাওয়া যায়।  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর, চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমির হোসেন এ বিষয়ে জানান,” বোর্ড থেকে এ ধরণের কোন ম্যাসেজ দেওয়া হয়নি। এ ধরণের ম্যাসেজ পেয়ে বিভ্রান্তি না হওয়ার আহবান জানান এবং প্রতারক চক্রের বিরুদ্ধে আইন-শৃংখলা বাহিনীর কাছে অভিযোগ করার পরামর্শ দেন তিনি।”

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers