শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
সাতসকালে সল্টলেকের পুজোমণ্ডপে ভয়াবহ অগ্নিকাণ্ড, ধোঁয়ায় ঢাকল এলাকা

সাতসকালে সল্টলেকের পুজোমণ্ডপে ভয়াবহ অগ্নিকাণ্ড, ধোঁয়ায় ঢাকল এলাকা

সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড সল্টলেকের এফডি ব্লকের একটি পুজো (Durga Puja 2020) মণ্ডপে। পুড়ে ছাই হয়ে গিয়েছে গোটা মণ্ডপ। তবে প্রতিমার কী অবস্থা তা এখনও জানা যায়নি। কী থেকে এই অগ্নিকাণ্ড তা জানার চেষ্টা করছে পুলিশ।জানা গিয়েছে, বুধবার সকাল সাড়ে ৬ টা নাগাদ মণ্ডপ থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তে কালো হয়ে যায় আকাশ। বিপদের আশঙ্কা করে স্থানীয়রা পৌঁছনোর আগেই দাউদাউ করে জ্বলে ওঠে মণ্ডপ। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থল পৌঁছয় দমকলের ৩ টি ইঞ্জিন। শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে মণ্ডপ। আজ বিসর্জনের কথা ছিল ওই পুজোর। ফলে প্রতিমাও ছিল ভিতরেই, সেই প্রতিমার কী অবস্থা তা এখনও জানা যায়নি।কিন্তু কী থেকে এই আগুন? এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সূত্রই নেই দমকল বা পুলিশের কাছে। দমকল আধিকারিকদের কথায়, আগুন সম্পূর্ণভাবে নেভার পরই বিষয়টি জানা যাবে। দক্ষিণ বিধাননগর থানার পুলিশের তরফে জানানো হয়েছে, মণ্ডপের সিসিটিভি ফুটেজের ভিত্তিতেই অগ্নিকাণ্ডের কারণ জানার চেষ্টা করা হচ্ছে। এক পুজো উদ্যোক্তা জানিয়েছেন, আজই তাঁদের প্রতিমা বিসর্জনের কথা ছিল। তার আগে এহেন কাণ্ডে ভেঙে পড়েছেন উদ্যোক্তা থেকে স্থানীয়বাসিন্দা সকলেই।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers