শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ধর্ম নিয়ে কটূক্তি করায় জবি শিক্ষার্থীকে বহিষ্কার

ধর্ম নিয়ে কটূক্তি করায় জবি শিক্ষার্থীকে বহিষ্কার

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রাণীবিদ্যা বিভাগের (২০১৭-১৮) শিক্ষার্থী ও ছাত্র অধিকার পরিষদ জবি শাখার দফতর সম্পাদক তিথি সরকারকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।সোমবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়আদেশে বলা হয়,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী তিথি সরকারকেসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মের মহানবী হযরত মুহাম্মদ (সঃ) সম্পর্কে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় বিশ্ববিদ্যালয় থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িক বহিষ্কার করা হলেিা।আদেশে বলা হয়, তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা লিখিতভাবে আগামী ১০ কার্যদিবসের মধ্যে রেজিস্ট্রার দফতর বরাবর জানানোর জন্য আদিষ্ট হয়ে নির্দেশ প্রদান করা হলো।জানা গেছে, দীর্ঘদিন ধরে তিথি সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন বিদ্বেষমূলক মন্তব্য করে আসছেন। এর প্রেক্ষিতে গত ২৪ অক্টোবর ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে তিথি সরকারকে ৭২ ঘণ্টার মধ্যে স্থায়ী বহিষ্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রসংগঠন মিলে বিক্ষোভ মিছিল করে।এই দাবির ৭২ ঘণ্টা পূর্বেই বিশ্ববিদ্যালয় প্রশাসন তিথি সরকারকে সাময়িক বহিষ্কার করে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers