শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বই পড়ার কোনো বিকল্প নেই

বই পড়ার কোনো বিকল্প নেই

বাগেরহাট অফিস
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম বলেছেন, একজন মানুষের জীবনে বই সবচেয়ে বড় বন্ধু। বই এমন একটি উপকরণ, যা একজন মানুষকে সহজেই আলোকিত করে তুলতে পারে। শিক্ষার আলো, নীতি-নৈতিকতা-আদর্শ, ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সভ্যতা, সাহিত্য-সংস্কৃতিসহ সবকিছুই রয়েছে বইয়ের ভেতরে। একমাত্র বইয়ের মধ্যেই আছে সব ধরনের জ্ঞান। তাই জীবনের জন্য বই প্রয়োজন। একটি সুস্থ, সুন্দর জাতি গঠন করতে হলে অবশ্যই বই পড়তে হবে। বই পড়ার কোনো বিকল্প নেই।বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়ায় বাজারের শতবর্ষী কাড়াপাড়া কুমুদবাসিনী পাবলিক লাইব্রেরীতে বই প্রদানের সময় তিনি এসব কথা বলেন।২১ অক্টোবর বিকেলে বই প্রদানের কাড়াপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ দিদারুল আলম, সুশীল সমাজের প্রতিনিধি আশরাফুল ইসলাম কবীর, সামাজিক ব্যবসায় প্রতিষ্ঠান “হেল্প জোন” এর কর্মকর্তা, যুব সদস্য ও শিক্ষার্থীরা।উল্লেখ্য, গত ৭ই অক্টোবর যুব ভিত্তিক সামাজিক ব্যবসায় প্রতিষ্ঠান “হেল্প জোন” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে লাইব্রেরীতে বই উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন অতিরিক্ত জেলা প্রশাসক। এছাড়া পূর্বে “হেল্প জোন” প্রতিনিধিদের কাছে লাইব্রেরীর জন্য শুভেচ্ছা উপহার বই প্রদান করেন তিনি। পাশাপাশি বই পড়তে সবাইকে উদ্দ্বুদ্ধ করতে নিজ উদ্যেগে প্রায়শই লাইব্রেরী, যুব সদস্য, শিক্ষার্থীদের বই উপহার প্রদান করেন তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers