শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বিডিনিউজের প্রধান সম্পাদকের জামিন স্থগিত চায় দুদক

বিডিনিউজের প্রধান সম্পাদকের জামিন স্থগিত চায় দুদক

অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদকের আইনজীবী খুরশীদ আলম খান , এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৩০ জুলাই দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, তৌফিক ইমরোজ খালিদী বিভিন্ন ব্যাংকের ৪২ কোটি টাকা জমা রেখেছেন— যা তিনি অবৈধ প্রক্রিয়ায় প্রতারণার মাধ্যমে অর্জন করেছেন।

তবে এই অভিযোগ সত্যি না বলেছেন তৌফিক ইমরোজ খালিদী। দুদকের মামলায় গত ২৬ আগস্ট হাইকোর্ট বিভাগ তাকে আট সপ্তাহের আগাম জামিন দেন। তার আইনজীবী মাহবুব শফিক দ্য ডেইলি স্টারকে বলেন, আমার ক্লায়েন্ট কোনো দুর্নীতি করেননি, এটা বিবেচনা করে আদালত তাকে জামিন দিয়েছেন।

খুরশীদ আলম আরও বলেন, হাইকোর্ট বিভাগের আদেশ বাতিল চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। আগামীকাল এই আবেদনের শুনানি হতে পারে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers