শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ, পাটুরিয়া ঘাটে বেড়েছে গাড়ির চাপ

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ, পাটুরিয়া ঘাটে বেড়েছে গাড়ির চাপ

নাব্য সংকটের কারণে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় গাড়ির চাপ বেড়েছে পাটুরিয়া ঘাটে। যাত্রীবাহী ও জরুরি পণ্যবাহী গাড়িগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করায় ঘাট এলাকায় আটকা পড়েছে সাড়ে চারশ’ পণ্যবাহী ট্রাক। এতে ভোগান্তিতে পড়েছেন ট্রাকের চালক ও সহযোগীরা। আজ সোমবার সকাল ১০টায় ট্রাক টার্মিনালে আড়াইশ ও ঘাটের কাছে মহাসড়কে দুইশ পণ্যবাহী ট্রাক ফেরি পারের অপেক্ষায় আটকা থাকতে দেখা গেছে। তবে যাত্রীবাহী গাড়ির তেমন চাপ নেই বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আব্দুস সাত্তার। তিনি বলেন, পাটুরিয়া দৌলতদিয়া নৌপথেও নাব্যতা সংকট রয়েছে। গত ৩০ আগস্ট থেকে ফেরিগুলো বিকল্প পথে চলাচল করছে। এতে সময় কিছুটা বেশি লাগছে। তবে মূল চ্যানেলে নাব্যতা ফিরিয়ে আনতে সেখানে ড্রেজিং চলছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে চ্যানেল দিয়ে ফেরি চলাচল করতে পারবে। এই পথে ১৭টি ফেরি চালু রয়েছে। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথের নাব্যতা ফিরে আসলেই বিদ্যমান সমস্যার সমাধান হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers