শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
স্বাস্থ্যমন্ত্রী: উন্নত বিশ্বে ধস নামলেও বাংলাদেশের অবস্থা ভালো

স্বাস্থ্যমন্ত্রী: উন্নত বিশ্বে ধস নামলেও বাংলাদেশের অবস্থা ভালো

তিনি বলেন, করোনার কারণে বৈশ্বিক মহামারিতে আমেরিকা ও ভারতসহ উন্নত বিশ্বের অর্থনীতিতে ধস নেমেছ, অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেছে। তবে এখনো আমরা অনেকটা ভালো অবস্থানে আছি। আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি বা জিডিপি ৬ শতাংশ ধরে রাখতে পেরেছি। সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলেই এটা সম্ভব হয়েছে।

আজ শনিবার মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের প্রশাসনিক ভবন ও ছাত্রাবাস উদ্বোধনের অনুষ্ঠানে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরালও উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।

health minister manikgonj innerবক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

জাহিদ মালেক বলেন, না জেনে না বুঝেই অনেকে দেশের স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করেন। বাংলাদেশ করোনা সংকট মোকাবেলায় সফল হয়েছে। এ জন্য বিশ্বের দরবারে বাংলাদেশের পদক্ষেপ প্রশংসিত হয়েছে। এ সময় সবাইকে মাস্ক পরার অনুরোধ জানিয়ে তিনি বলেন, মাস্ক পরলে করোনার ঝুঁকি অনেকটাই কমে যায়।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের কর্নেল মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণ ও শিশু খাদ্য বিতরণের এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

সেখানে তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশ পেলে আমরাও করোনার ভ্যাকসিন পাব। অনেক দেশে ভ্যাকসিন তৈরি হচ্ছে এবং কয়েক মাসের মধ্যে সেই ভ্যাকসিন মানুষ পেতে পারে। অন্যরা পেলে আমরা প্রথম সারিতে থাকব।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers