শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
পহেলা সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় গণপরিবহন

পহেলা সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় গণপরিবহন

বাংলাদেশে তিন মাস বাড়তি ভাড়ায় চলাচল করার পর পহেলা সেপ্টেম্বর থেকে পূর্বের ভাড়ায় ফিরে যাচ্ছে গণপরিবহন।

এতদিন ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের যে নিয়ম ছিল, সেটিও তুলে দেয়া হচ্ছে।

বিআরটিএ এবং সড়ক কর্মকর্তাদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, পরিবহনগুলোকে কয়েকটি শর্ত মেনে চলাচল করতে হবে। এসব শর্তের মধ্যে রয়েছে, মাস্ক পরতে হবে, স্যানিটাইজার ও স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা থাকতে হবে, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন বা দাঁড়ানো যাত্রী বহন করা যাবে না।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ আবু নাছের বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে গত ২৪শে মার্চ থেকেই বাংলাদেশে গণপরিবহন চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

তবে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন জেলায় বাস, লঞ্চ ও রেল চলাচল ৩১ মে থেকেই চালু করার অনুমতি দেয়া হয়। এ সময় বাসে অর্ধেক আসন ফাঁকা রাখার শর্তে প্রায় ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর অনুমতি দেয়া হয়।

সম্প্রতি পরিবহন মালিকরা সম্পূর্ণ ধারণ ক্ষমতায় পূর্বের ভাড়ায় ফিরে যাওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers