শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
প্লাজমা দিতে ঢাকায় এলেন চট্টগ্রামের ৩০ করোনাজয়ী পুলিশ সদস্য

প্লাজমা দিতে ঢাকায় এলেন চট্টগ্রামের ৩০ করোনাজয়ী পুলিশ সদস্য

চুলকাঠি অফিস : নিশ্চিত ঝুঁকি জেনেও করোনা মহামারিতে সম্মুখযোদ্ধা হিসেবে লড়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা। ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্তও হয়েছেন তারা, প্রাণও গেছে কয়েকজনের। এবার সহকর্মীদের বাঁচাতে প্লাজমা দিতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গেলেন সিএমপির করোনাজয়ী ৩০ পুলিশ সদস্য।বুধবার (২৬ আগস্ট) সকালে নগরের দামপাড়ার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স থেকে করোনাজয়ী সিএমপির ৩০ সদস্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উদ্দেশে রওনা দেন। এ সময় সিএমপি কমিশনারের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, দেশমাতৃকার সেবায় নিয়োজিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এই সদস্যরা করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকেই জনগণকে সুরক্ষা দিতে গিয়ে নিজেরাও করোনায় আক্রান্ত হন। পরে সঠিক চিকিৎসা ও যথাযথ পরিচর্যায় দ্রুত সুস্থ হয়ে প্লাজমা দানের উদ্যোগ গ্রহণ করেছেন।

cmp-1.jpg

তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে শুরু থেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। নগরবাসীর সুরক্ষায় দায়িত্ব পালনকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যে হারিয়েছে তাদের পাঁচজন সদস্যকে। ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম, হাসপাতাল স্থাপন, জনসচেতনতা সৃষ্টিসহ করোনা প্রতিরোধে সিএমপির গৃহীত নানাবিধ উদ্যোগের কার্যক্রম এখনও চলমান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers