শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ড্রেনে ভাসছে টাকা, ভিড় করছে উৎসুক জনতা

ড্রেনে ভাসছে টাকা, ভিড় করছে উৎসুক জনতা

রাজশাহীতে ড্রেনে ভেসে যাওয়া টাকা কুড়াচ্ছেন অনেক মানুষ। ড্রেনের ময়লা পানিতে ভেসে যাওয়া টাকা পাচ্ছেন তারা। সেখানে উৎসুক মানুষের ভিড় জমে গেছে। তাদের কেউ পাচ্ছেন ৫০০ টাকার নোট, কেউ পাচ্ছেন ১০০ টাকা, কেউ পাচ্ছেন ২০, ১০ কিংবা ৫ টাকার নোট।

ঘটনাটি ঘটছে শনিবার (২২ আগস্ট) দুপুরে রাজশাহী রেলওয়ে অফিসার্স মেস ভবনের সামনে। তবে টাকা পাওয়া লোকের সংখ্যা খুব কম। বেশিরভাগই উৎসুক জনতা। তবে পুরো শহরে এই নিয়ে হৈচৈ বিরাজ করে। বিশেষ করে সংবাদকর্মীরা সেখানে ছুটে যান।

সচেতন মহল বলছেন, কেউ ইচ্ছা করে গুজব ছড়ানোর জন্য টাকাগুলো ফেলেছেন।

সরেজমিনে দেখা গেছে, বেশ কয়েকজন নিম্ন আয়ের মানুষ ড্রেনের ময়লা পানি মধ্যে নেমে টাকা কুড়াচ্ছে। তাদের জিজ্ঞেস করে জানা গেল, তাদের কেউ কেউ ভোর থেকে ড্রেনের মধ্যে নেমে টাকা কুড়োচ্ছেন। তবে কিভাবে বিষয়টি ছড়িয়ে পড়েছে তা কেউ বলতে পারেননি। আর যেসব টাকা পাওয়া গেছে সেসব মনে হচ্ছে খুব বেশি আগে ফেলা হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কে বা কারা নিজেদের অনিয়ম রুখতে ড্রেনে টাকা ফেলে দিয়েছেন। সেখানে ১ হাজার, ৫০০, ১০০, ২০, ১০ এবং ৫ টাকার নোটও ছিল। টাকা ভাসতে দেখে প্রথমে একজন এবং পরে অনেক খেটে খাওয়া মানুষ নেমে পড়েন ড্রেনে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers